সুপারহিরো হচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি


সুপারহিরো হচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি

দি এটারনালস নামে একটি সিনেমায় সুপারহিরো হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সিনেমাটি সুপারহিরোদের একটি দলের অ্যাডভেঞ্চার নিয়ে তৈরি হবে।

ইতোমধ্যে মার্বেল স্টুডিওর দি এটারনালসে  তাদের সঙ্গে কাজ করার ব্যাপারে কথাবার্তা শুরু করেছেন দিয়েছেন মার্কিন অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

দি এটারনালস তৈরি করেছেন জ্যাক করবি। এটারনালস হছে যারা দানবীয় বৈশিষ্ট্য ধারণ করে, তাছাড়াও এরা ডেভিয়েন্ট নামে পরিচিত। এবং নির্মিত এই চলচিত্ত্রটি পরিচালনা করবেন ‘ছোলে ঝাও’ নামের এক চীনা পরিচালক।

এখন পর্যন্ত সিনেমাটির বিস্তারিত সম্পর্কে কিছু প্রকাশ করা হয় নি। এছাড়াও জোলি কোন চরিত্রে অভিনয় করবেন সে বিষয়েও মার্বেল কর্তৃপক্ষ এখনো কিছু বলে নি।

এটি জোলির প্রথম সুপারহিরো ছবি হলেও,  ২০০৭ সালে মার্ক মিলারের কমিক সিরিজ ওয়ান্টেড অবলম্বনে একই নামে তৈরি আরেকটি ছবিতে অভিনয় করেছিলেন জোলি।

জোলি বর্তমানে মার্বেলের প্যারেন্ট কোম্পানি ডিজনির ছবি মেলফিসিয়েন্ট: মিসট্রেস অব ইভল ছবিতে কাজ করছেন।