চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে বিশ্বজুড়ে। ইতিমধ্যে ১৯৯ দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসে প্রাণ ছাড়িয়েছে ২৯ হাজারেরও বেশি মানুষ। বিশ্বের অধিকাংশ অঞ্চল লকডাউন করা হয়েছে। থেমে গেছে জনজীবন।
বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। গত ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ঘোষণা করা হয়েছে সরকারী ছুটি। সেনাবাহিনী নামানো হয়েছে, দেশের মানুষকে ঘরের বাইরে বের হওয়া থেকে অনুৎসাহিত করা হচ্ছে। এতে করে অসুবিধাই পড়েছে দেশী নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন।
তাদের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। তেমনি করে এগিয়ে এসেছে ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’। বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পোস্টে লেখা হয়েছে, দেশেই নিম্ন আয়ের দুঃস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের জন্য বিশ্বের বিভিন্ন ব্যক্তি ও সংস্থা থেকে ফান্ড উত্তোলনে কাজ করবে ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’।
‘মিশন সেইভ বাংলাদেশ’ নামে এই কার্যক্রমে ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ এর সাথে যৌথভাবে থাকছে দ্যা ডেইলি স্টার, দৈনিক সমকাল ও সেবা এক্সওয়াইজেড।
ফান্ডের পুরোটা অর্থ ব্যয় করা হবে সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করার উদ্যেশে। ইতিমধ্যে ২ হাজার সুবিধা বঞ্চিত পরিবারের জন্য প্রকল্পটি কাজ শুরু করলেও ফান্ডে জমা অর্থের উপর ভিত্তি করে প্রকল্পটি বাড়তে পারে বলে সাকিবের অফিসিয়াল ফেসবুক পোস্ট থেকে জানা যায়।
পোস্টটি :
https://www.facebook.com/89058995393/posts/10163258768185394/

