করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পেতে ঘরের বাইরে বের হতে অনুৎসাহিত করা হচ্ছে। কিন্তু পেটের দায়ে বেশি দিন গৃহবন্দি থাকলে চলবে কী করে? তাই কাজের জন্য বের হতে হয় অনেককেই।
তাদের জন্য সোশ্যাল ডিস্টেনসিং বা অন্যের সঙ্গে দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সেই দুরত্ব বজায় রাখার অভিনব উপায় বের করেছেন হল্যান্ডের এক তরুণী হেয়ারড্রেসার।
সম্প্রতি এমন এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছ। তাতে ৭ হাজারের বেশি লাইক পড়েছে। শেয়ার হয়েছে এক লাখেরও বেশি।
ভিডিওটিতে দেখা যয়, ভাইরাস থেকে বাঁচতে একটি ছাতাকে ঢাল হিসেবে ব্যবহার করলেন তরুণী। ছাতার গায়ে দু’টি গোল ছিদ্র বানিয়ে হাত গলিয়ে নিলেন।
এভাবেই তিনি কাস্টমারদের কাছ থেকে সামাজিক দুরত্ব বজায় রাখেন। একইসঙ্গে দেখার জন্যও চোখ বরাবর দু’টি ছিত্র বানালেন। হাতে পড়ে নিলেন ডিসপোজেবল গ্লাভস। আর এতেই ছাতার মধ্যে হাত দিয়ে কাস্টমারদের চুট কাটলেন হেয়ারড্রেসার।
https://youtu.be/V7U4q5SU26k

