মিষ্টি খেতে কমবেশি সকলেই পছন্দ করে। কিন্তু সেই মিষ্টি যদি হয় সোনার। তখন সেই মিষ্টি খাওয়ার বদলে ক্রেতার চোখ কপালে গিয়ে উঠবে।
এমনটাই ঘটছে ভারতের গুজরাটে। যেখানে প্রতিবছর রাখি পূর্ণিমার ঠিক আগেই এভাবেই বিক্রি করা হয় সোনার মিষ্টি।
গুজরাতের সুরাতে একটি দোকানে একধরনের মিষ্টি বিক্রি হয় ৯০০০ টাকা কেজিতে। এত দামেই মিষ্টি বিক্রি হচ্ছে সেখানে। কেনার জন্য আগ্রহ তৈরি হচ্ছে ক্রেতাদের। এত দামের মিষ্টির বিষয়ে একজন বলেন, প্রতিটি মিষ্টির উপর লাগিয়ে দেওয়া হয়েছে ২৪ ক্যারাটের সোনার ফয়েল। যা দিয়ে পুরো মিষ্টিটাই আবদ্ধ।
এছাড়া স্থানীয়রা জানান, এই দোকানে মিষ্টি নাকি স্বাস্থ্যের জন্যও ভাল। সাধারণত মিষ্টির গায়ে সিলভার ফয়েল থাকলে, সেই মিষ্টির দাম হয় ৩০০-৩৫০ টাকা প্রতি কেজি।
এইসব সোনায় মোড়া মিষ্টি আকর্ষণ করছে প্রত্যেককেই। মিষ্টির দোকানের নামই দেওয়া হয়েছে ‘২৪ ক্যারাট মিঠাই ম্যাজিক’।

