স্ত্রীর চড় খেয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

স্ত্রীর হাতে মার খেয়ে লজ্জায়, অপমানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যাক্তি। ঘটনাটি ঘটে টাঙ্গাইলের সখীপুরে। আশরাফ কাজী (৩৫) নামের ব্যাক্তি এমন ঘটনা ঘটান।

এ ঘটনায় স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গত রবিবার উপজেলার যাদবপুর ইউনিয়নের নলুয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আশরাফ কাজী উপজেলার নলুয়া গ্রামের ওমর কাজীর ছেলে। তিনি পেশায় একজন সাইকেল কারখানার শ্রমিক।

জানা যায়, প্রায় ১৫ বছর আগে আশরাফ আলী শাহনাজ আক্তার নামের এক মেয়েকে বিয়ে করেন। ওই ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিন বছর আগে আশরাফ মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় একটি বাইসাইকেল কারখানায় কাজ নেন।

ওই কারখানার নারী শ্রমিক রোকসানার প্রেমে পড়ে দ্বিতীয় বিয়ে করেন আশরাফ। দুজনে এক সঙ্গে কারখানার পাশে বাসা ভাড়া নেন। দ্বিতীয় বিয়ের খবর পেয়ে প্রথম স্ত্রী অভিমান করে বাপের বাড়ি চলে যান।

গত ১৫দিন আগে দ্বিতীয় স্ত্রীর নির্যাতন সইতে না পেরে কারখানার চাকরি ফেলে আশরাফ কাজী গ্রামের বাড়ি সখীপুরের নলুয়ায় চলে আসেন। রবিবার সকালে দ্বিতীয় স্ত্রী রোকসানাও স্বামী আশরাফের খোঁজে গ্রামে আসেন। এ সময় আশরাফ কেন ওই কারখানার চাকরি ছেড়ে গ্রামে চলে এসেছেন তা জানতে স্বামীকে তার মা-বাবার সামনেই রোকসানা চড়-থাপ্পড় মারেন।

এতে লজ্জা ঢাকতে এক পর্যায়ে আশরাফ ঘর থেকে কীটনাশকের বোতল এনে স্ত্রীর সামনেই পান করেন। এ ঘটনায় স্বামীর স্বজনরা ক্ষিপ্ত হওয়ায় স্ত্রী রোকসানা স্বামীর বাড়ি থেকে পালিয়ে যান।