স্ত্রী ও মেয়েকে গলাকেটে হত্যার পর স্বামীর আত্মহত্যা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

রংপুরের গঙ্গাচড়ায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) ভোরে গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বালাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার

পুলিশ সূত্রে জানা যায়, বালাপাড়া গ্রামের হাফিজুল ইসলাম কাজ করতো না বলে তার স্ত্রী ফাতেমা বেগমের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে হাফিজুল তার স্ত্রীকে দেড় বছরের মেয়ে হুমায়রাকে নিয়ে বাসা থেকে চলে যেতে বলে।

সেই ঝগড়ার জেরে শনিবার ভোরে ঘুমন্ত অবস্থায় ধান কাটার কাচি দিয়ে স্ত্রী ও মেয়েকে গলাকেটে হত্যা করে হাফিজুল। এরপর হাফিজুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আফজালুল হক রাজু ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়। পরে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তসলিমা বেগম এবং ওসি সুশান্ত কুমার সরকার ঘটনা স্থলে আসেন।

পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না বলে জানান ওসি।