স্পন্সরের লোগো ছাড়া খেলতে হবে পাকিস্তানকে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

স্পন্সর খুঁজে পাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। কোনভাবেই জাতীয় দলের জার্সির তারা। যার ফলে ইংল্যান্ডে পাকিস্তান দলের অনুশীলন জার্সিতে দেখা যাচ্ছে কোন কোম্পানির লোগো নেই। এ নিয়ে এক বাড়তি ঝামেলায়ই পড়েছে তারা।

পাকিস্তান ক্রিকেট দলের সবশেষ স্পন্সর ছিলো কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান পেপসি। তাদের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর করোনাভাইরাসের কারণে নতুন স্পন্সর নিতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এখন চলে এসেছে ইংল্যান্ড সিরিজ। নতুন স্পন্সর না পেলে লোগোবিহীন জার্সি নিয়েই খেলতে হবে পাকিস্তানকে।

যদিও স্পন্সর যে একেবারেই পায়নি পিসিবি, এমনটা নয়। শুধুমাত্র একটি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে পাকিস্তান দলের স্পন্সর হওয়ার জন্য। তবে তাদের প্রস্তাবিত অর্থের পরিমাণ আগের চুক্তি অর্থাৎ পেপসির চেয়ে মাত্র ৩০ শতাংশ।

নতুন চুক্তিতে পিসিবি যেখানে আগের চেয়ে বেশি পাওয়ার আশা করছিল, সেখানে প্রস্তাব পেয়ে আগের অর্ধেকেরও কম। তাই এ প্রস্তাবে আগায়নি দেশটির ক্রিকেট বোর্ড।

পিসিবির মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে এমন স্পন্সর না পাওয়ার কারণ হিসেবে করোনাভাইরাস মহামারীর কথাই উল্লেখ করা হয়েছে। অবশ্য এটিকে স্রেফ এক অজুহাত বলেই মনে করছেন বিশ্লেষকরা। কেননা করোনাভাইরাস আসার অনেক আগে থেকেই পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে নেই কোন স্পন্সর। সব খরচ করে সরাসরি পিসিবিই।