যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধের প্রেক্ষাপটে সোমবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল। গতকাল মূল্যবান ধাতুটির বাজার পরিস্থিতি বদলেছে।
এদিন যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ কমেছে।
যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে গতকাল দিনশেষে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ৩৩৯ ডলার ৬০ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ কম।
স্বর্ণের দামে নিম্নমুখী প্রবণতা – paperslife.comএকইভাবে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে মূল্যবান ধাতুটি হাতবদল হয় আউন্সপ্রতি ১ হাজার ৩৪৩ ডলার ৬০ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ বেশি।
