আন্তর্জাতিক বাজারে গতকাল স্বর্ণের দাম বেড়েছে। মধ্যপ্রাচ্যের গৃহযুদ্ধ কবলিত দেশ সিরিয়ায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের যৌথ সামরিক হামলার জের ধরে সৃষ্ট ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এদিন যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেড়েছে।
যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে গতকাল দিন শেষে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ৩৪৬ ডলার ১০ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেশি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে দিন শেষে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ১ হাজার ৩৪৯ ডলার ২০ সেন্টে। এদিন ভবিষ্যতে সরবরাহের চুক্তিতেও আউন্সপ্রতি স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেড়েছে।
শনিবার মধ্যরাতে সিরিয়ায় একযোগে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। ছড়িয়ে পড়েছে ভূরাজনৈতিক উত্তেজনা। সাপ্তাহিক বন্ধের পর সোমবার লেনদেন শুরু হলে স্বর্ণের দাম কমতে শুরু করে। খাত সংশ্লিষ্টরা জানান, সিরিয়া ইস্যুতে ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে।
