হজক্যাম্প কোয়ারেন্টাইনে নেয়া হলো ইতালিফেরত ১২৬ জনকে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

ইতালি থেকে বাংলাদেশে আসা ১৪২ জন যাত্রীকে কোয়ারেন্টাইনে রাখার জন্য আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ৮ টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, থার্মাল স্ক্যানারে স্ক্রিনিংয়ে ইতালিফেরত ১৪২ জন যাত্রীর কারও গায়ে জ্বর ধরা পড়েনি। ইতালি থেকে রওনা হওয়ার আগেও তাদের জ্বর মাপা হয়েছিল। সেখানেও তারা সুস্থ ছিলেন।

ডা. শাহরিয়ার সাজ্জাদ আরও বলেন, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ শেষে তাদেরকে আপাতত আশকোনা হজক্যাম্পে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন তারা আসোলে কোথায় থাকবেন।

এর আগে, শুক্রবার রাতে এই প্রবাসীদের দেশে ফেরার কথা গণমাধ্যমে প্রকাশিত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রকাশও দেখা যায়। চীনের পর সবচেয়ে বেশি করোনা-বিপর্যস্ত দেশ ইতালি। সেখান থেকে শতাধিক প্রবাসীর দেশে ফেরায় বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছেন অনেকেই।

ইতোপূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারি খরচে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৩১২ জন বাংলাদেশি নাগরিককে চীনের উহান থেকে ফিরিয়ে আনা হয়েছিল। তাদের আশকোনা হজক্যাম্পে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় কোয়ারেন্টইনে রাখা হয়। পরে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

উল্লেখ্য, করোনার লক্ষ্মণ না থাকলেও দেশের বাইরে যে কোনও যায়গা থেকে ফেরত আসা ব্যক্তিদের ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে সরকার। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে এক লাখ ৪৫ হাজার মানুষ। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭২ হাজার ৫৩১ জন। শনিবার সকাল পর্যন্ত প্রাণ হারিয়েছে ৫ হাজার ৪৩৬ জন।