হজ্জ নিয়ে এখনই সিদ্ধান্ত নয়!


মক্কায়-পৌঁছেছে-হাজীরা
হজে অংশ নিতে মক্কায় পৌঁছেছে হাজীরা


চীনের উহান থেকে উৎপত্তি করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে। ইতোমধ্যে ২ শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস।

বিশ্বব্যাপী ৮ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। মৃত্যু হয়েছে সাড়ে ৪২ হাজারের বেশি মানুষের। এমন মহামারি অবস্থা কবে নাগাদ শেষ হবে বলা যাচ্ছে না। তাই আসন্ন হজ্জ নিয়ে দোটানায় আছেন বিশ্বের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান। যারা এবার হজ্জ ক্রবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন।

এ বিষয়ে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী বলেছেন, যারা এ বছর হজ্জ পালনের পরিকল্পনা নিয়েছেন, তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কিছুদিন অপেক্ষা করুন।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে মঙ্গলবার তার এই বক্তব্য প্রচারিত হয় বলে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।

সারা বিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর সৌদি কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওমরাসহ হজ পালন স্থগিত করেছে। সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় সৌদি আরব। এছাড়া মক্কা-মদিনায় মসজিদ চত্বরে নামাজ আদায় বন্ধ করে দেয়া হয়।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৬৩ জন। মারা গেছেন ১০ জন।