চ্যালেঞ্জ নিয়েছিলেন হাঙরের সাথেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার। তবে শেষ পর্যন্ত হল না। দুই সেকেন্ডের ব্যবধানে হার মানতে হল সাবেক মার্কিন সাঁতারু মাইকেল ফেলপ্স কে। তবে এখনই হাল ছাড়তে নারাজ তিনি। আবার প্রমাণ করতে চান নিজের শ্রেষ্ঠত্বের।
জলমানব খেতাব আগেই পাওয়া হয়ে গিয়েছিল তার। পানিতে তার দ্রুত কোন মানব নেই সেটি মানতে দ্বিধা করবে এমন কেউ হয়ত এ ধরাতে নেই। অলিম্পিক গেমসের সুইমিং পুলে গড়েছেন রেকর্ডের পর রেকর্ড। রেকর্ড ২৩টি অলিম্পিক স্বর্ন জিতে সবার শীর্ষে এই মার্কিনি।
গত বছর অনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন পুলের প্রতিযোগিতা থেকে অবসরের। তবে পানিতে যেই মানুষ শ্রেষ্ঠ সে কি তার থেকে বিচ্যুত হতে পারে? তখনই চেলেঞ্জ নিয়েছিলেন হাঙরের সাথে প্রতিযোগিতায় নামার। সেই চ্যালেঞ্জের অংশ হিসেবে ডিসকভারি চ্যানেল শার্ক সপ্তাহ উদযাপনের লক্ষ্যে আয়োজিত হয় ‘দ্যা গোল্ড ভার্সেস দ্যা হোয়াইট’ ১০০ মিটার লড়াই।
তবে একসাথে হাঙর বা জলমানবকে সাঁতরাতে দেখার আশা পূরন হয়নি দর্শকদের। ভিন্ন সময়ে দুই সাঁতারের ফলাফল বিচারে জয়লাভ করে হাঙরটি। যেখানে হাঙরের সময় লাগে ৩৮.১ সেকেন্ড এবং মাইকেল ফেলপ্সের সময় লাগে ৩৬.১ সেকেন্ড।
ডিসকভারি চ্যানেলের জন্য বিশেষ কঠিন কিছু ছিল না প্রতিযোগিতা আয়োজনের। প্রথম ১০০ মিটার পর্যন্ত জায়গা বাছাই করে নেওয়া হয়। পরে খাবারের আমন্ত্রণে নিয়ে আসা হয় শ্বেত হাঙরটিকে। পরে শিকারের পিছনে ধাওয়া করে ১০০ মিটার পেরোতে কত সময় লাগে তা হিসেব করা হয়। পরবর্তীতে কম্পিউটার সিম্যুলেশন ব্যবহার করা হয়। আর তাতে দুই সেকেন্ড ব্যবধানে হারেন ফেলপ্স।
১০০ মিটার ফ্রি স্টাইলে ফেলপ্সের রেকর্ড ৪৭.৫১ সেকেন্ড। যেখানে ১০০ মিটার পেরোতে হাঙরের সময় লেগেছে মাত্র ৩৬.১ সেকেন্ড। ফেলপ্সের এই লড়াইয়ে টাইমিং ৩৮.১ হওয়ার পেছনে প্রযুক্তিরও অবদান ছিল। সাধারণ সাঁতারের চেয়ে অপেক্ষাকৃত পুরু পোশাক ছিল মার্কিন সাঁতারুর পরনে, সাথে হাঙরের মত লেজও লাগিয়ে দেওয়া হয়েছিল। তাতে গতি কিছুটা বেড়েছিল এই জলমানবের।
বিশেষজ্ঞদের মতে, হাঙরের সাথে ফেলপ্সের জয় সম্ভব নয়। তবে তিনি হাল ছাড়তে রাজি নন। সাঁতারের পর টুইটারে তিনি জানান, পরেরবার আরেকটু উষ্ণ পানিতে হবে দ্বৈরথটা, তখন দেখা যাবে।
