ভোর বেলায় বাড়ির বাইরে মর্নিং ওয়ার্ক করতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হল এক কিশোরের। নিহত কিশোরের নাম নাসিফ মুন্ডা (১২) । সে চতুর্থ শ্রেণির ছাত্র। সোমবার সকালে মাল মহকুমার সাইলী চা বাগানের নিদিম ডিভিসনে।
জানা গিয়েছে, ওই কিশোর প্রতিদিন সকালে মর্নিং ওয়াকে বাহির হত। সোমবার সে একাই বাহির হয়েছিল মর্নিং ওয়াকে। সেই সময় হঠাৎ একটি দাঁতাল হাতি তাঁকে তাড়া করে ধরে ফেলে। তারপর রাস্তার পাশে চা বাগানের আবাদি এলাকায় শুঁড় দিয়ে তুলে নিয়ে গিয়ে আছাড় মারে। হাতির আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরের।
সেই সময় অন্য সব মর্নিং ওয়াকে আসা লোকজন তা দেখে ছুটে আসে। তবে ততক্ষণে হাতিটি চা বাগানের মধ্যে দিয়ে ভুট্টাবাড়ি জঙ্গলে ফিরে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতর ও পুলিশের আধিকারিকেরা।
এলাকার লোকজনদের অভিযোগ অনেক আগে থেকেই হাতির উপদ্রব ছিল কিন্তু লকডাউনের কারণে নিকটবর্তী ভুট্টাবাড়ি জঙ্গল থেকে দিনে দুপুরে গ্রামে চলে আসছে হাতি। মালবাজার বন দপ্তরের পক্ষ থেকে ক্ষতিপূরণ বাবদ মৃতের পরিবারকে
প্রাথমিক অবস্থায় ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি ৩ লক্ষ ৮০ হাজার টাকা ময়নাতদন্ত এবং মৃতের সমস্ত কাগজপত্র হাতে পাওয়ার পর দেওয়া হবে।
মালবাজার পুলিস মৃতদেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠাচ্ছে। আজকের ঘটনার পর থেকে আতঙ্কে এলাকার মানুষেরা।

