১০০ বছর পর বন্ধ করা হচ্ছে সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার সীমানা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

করোনাভাইরাসের কারণে ১০০ বছর পর সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার সাথে সীমানা বন্ধ করা হয়েছে। ভিক্টোরিয়া, মেলবোর্নে সম্প্রতি বাড়তে শুরু করেছে সংক্রমণ। এইজন্যই সীমান্তে এই চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

এর আগে ১৯১৯ সালে স্প্যানিশ ফ্লুর সময় একবার ওই সীমানা সিল করা হয়েছিল।

অস্ট্রেলিয়ার প্রধাসনমন্ত্রী স্কট মরিসন জানান, মঙ্গলবার রাত ১১ টা ৫৯ মিনিটে এই সীমান্ত সিল করা হবে।

ভিক্টোরিয়া রাজ্যে এক দিনেই ১২৭ জন নতুন আক্রান্ত হয়েছে। এছাড়া দু সপ্তাহ পর ১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জনে।

এটি মূলত অস্ট্রেলিয়ার অর্থনীতি পুনরুদ্ধার করতে সহায়তা করবে যা তিন দশকের মধ্যে প্রথম মন্দায় চলে এসেছে। এখন পর্যন্ত দেশটিতে ৮ হাজার ৫শ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।