১০ টি একক নাটক নিয়ে ব্যস্ত তরুণ নির্মাতা রিদম খান শাহীন




এক সাথে ১০ টি একক নাটক নি‌য়ে ব্যস্ত তরুণ নির্মাতা রিদম খান শাহীন। তিনি বলেন আমি গোপালগঞ্জের ছেলে। বেড়ে ওঠা উত্তরাতে। ছোট‌বেলা থে‌কে ফিল্ম মি‌ডিয়াতে অভিন‌য়ের প্র‌তি আগ্রহ। ১৯৯৮ সা‌লে ফি‌ল্মে আসি বেছ কিছু সি‌নেমা‌তে অভিনয় ক‌রি তারপর ইচ্ছে জাগে প‌রিচালক হওয়ার।
তিনি আরও বলেন, সহকা‌রি প‌রিচালক হি‌সে‌বে কাজ ক‌রি সি‌নেমা‌তে। তারপর ২০০৬ সা‌লে প‌রিচালক হলাম বি‌বেক নাটক দি‌য়ে। এরপর থে‌কে অসংখ্য নাটক প‌রিচালনা ক‌রি । আমার পরিচালনায় ৫০ টিরও বে‌শি নাটক বি‌ভিন্ন চ্যা‌নে‌লে প্রচারিত হয়েছে। আমার শেষ প‌রিচালিত নাটক “এই শহরটা আমার জন্য না” আরটিভিতে প্রচার হ‌বে খুব শীগ্রই। এখন ১০ টি নাটক হা‌তে আছে, আগামী মাসে ১৮ তা‌রিখ থে‌কে একটানা শু‌টিং কর‌বো । আমার ১০টি নাটক লি‌খে‌ছেন মেজবাহ্ উদ্দিন সুমন, ও জাকির হো‌সেন উজ্জল। নাট‌কের নাম- চি‌লে‌কোঠা সংসার, রো‌দেলা তু‌মি কোথায়…?, আমি গ‌র্বিত আমি এদে‌শের সন্তান, এই যে মিঃ এন্ড মেম, বাহ্ কি সুন্দর, এক‌টি শখ এবং অতঃপর , বদ‌লে যাই বদ‌লে দাও, রি‌ফ্লেক্ট , সময় ব‌লে দি‌বে এবং প্র‌য়োজন নেই ।
নাটকগুলি নিয়ে নির্মাতা অনেক আশাবাদী। তিনি বলেন বর্তমান সময়ের দর্শক চাহিদার উপর ভিত্তি করে বরাবরের ন্যায় এবারও নির্মিত হবে সব কয়টি নাটক।