১২ কোটি টাকায় কিনুন এক কেজি চা!



চা খেতে ভালোবাসেন অনেকেই। কাজের ফাঁকে গরম গরম চা ছাড়া চলেই না। কিন্তু এই চা কিনতে যদি কোটি টাকা খরচ হয়?

অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, এটাই সত্যি। সম্প্রতি নতুন এক চা উদ্ভাবন করেছে চীন। যার ‘একশ গ্রাম’ চা পাতার বাজার মূল্য দেড় লাখ মার্কিন ডলার।

একটি দুষ্প্রাপ্য গাছের পাতা দিয়ে তৈরি করা হয় এই চা। যার রয়েছে উচ্চমাত্রার ওষুধিগুণ। এর দুষ্প্রাপ্যতা আর ঔষধিগুণের কারণেই এই চায়ের এত দাম।

জানা গেছে, এটি একটি জৈব চা। ফুজিয়ান প্রদেশের ইউয়ী পর্বতমালায় ‘দ্য হং পাও’ নামে একটি দুষ্প্রাপ্য গাছের পাতা দিয়ে এই চা তৈরি হয়। এই পাতা উচ্চ ঔষধিগুণ সম্পন্ন। এর দুষ্প্রাপ্যতা আর ঔষধিগুণের কারণে এত দাম দিয়ে মানুষ এটি কিনে খায়।

চীনের ফুজিয়ান প্রদেশের ‘দ্য হং পাও’-এর কারখানায় এই টি ব্যাগ তৈরি হয়। ‘দ্য হং পাও’ প্রতি কেজি ১৫,০০,০০০ মার্কিন ডলারে বিক্রি হয়। বাংলাদেশি টাকায় ১২ কোটি ৬ লক্ষ টাকা (প্রায়)।