১৪ বছরে নৌ-দুর্ঘটনায় মারা গেছে ছয় হাজারের বেশি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

২০১৪ সালের ৪ আগস্ট পদ্মার বুকে স্মরণকালের ভয়াবহ লঞ্চডুবি। ঈদ পরবর্তী সময়ে নিয়ম-নীতির তোয়াক্কা না করেই গাদাগাদি করে তোলা হয় যাত্রী। ভরা বর্ষায় উত্তাল পদ্মায় শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় পিনাক-৬।

শত প্রাণের এমন ডুবে যাওয়া নতুন কিছু নয়। এমভি রাজহংসী, সালাউদ্দিন-২, এমভি নাসরিন -১ অথবা এমভি লাইটিংসান। কালের পরিক্রমায় নামগুলো হয়তো ভুলেও গেছেন অনেকে। এই তালিকায় নতুন নাম মর্নিং বার্ড।

সোমবার (২৯ জুন) সকালে, ময়ূর-২ লঞ্চের ধাক্কায় বুড়িগঙ্গায় যাত্রীসহ ডুবে যায় লঞ্চটি।

হিসাব করে দেখা গেছে,  দেশে ১৪ বছরে ৫৩৫টি নৌ-দুর্ঘটনা ঘটেছে। যেখানে প্রাণ হারিয়েছে ৬ হাজারেরও বেশি মানুষ। এর জন্য দোষী ব্যক্তি ও প্রতিষ্ঠানের শাস্তি নিশ্চিতে ব্যর্থতা, তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন না করা, ফিটনেস বিহীন নৌ-যান চলাচল, অতিরিক্ত যাত্রী বোঝাইসহ নানা কারণকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা মনে করছেন, লঞ্চডুবির প্রায় প্রতিটি ঘটনায় তদন্ত কমিটি হলেও বাস্তবায়ন হয় না সুপারিশ। যদিও, নৌ-প্রতিমন্ত্রীর দাবি, সুপারিশ বাস্তবায়নে সচেষ্ট তারা।

দুর্ঘটনা রোধে নৌযানের নকশাগত ত্রুটি, অদক্ষ ইঞ্জিন অপারেটর, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন ছাড়াও বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার পরামর্শ সংশ্লিষ্টদের।