১৫০ টাকার জন্য ছুরিকাঘাতে বন্ধুকে হত্যা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

১৫০ টাকার জন্য ছুরিকাঘাতে বন্ধুকে হত্যা

ধারের ১৫০ টাকার জন্য ছুরিকাঘাতে জসিম উদ্দিন নামে (২৪) এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাতে চট্টগ্রামে পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গোবিন্দরখীল এলাকার তিতা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

রক্তাত্ব অবস্থায় রাত ১০টার দিকে জসিম উদ্দিনকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

পুলিশ জানায়, জসিম ওই এলাকার জহির আহমদের ছেলে এবং পেশায় একজন দিনমজুর ছিলেন। মাত্র ১৫০ টাকা পাওনাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে একই এলাকার ইমন নামে অপর এক যুবকের ছুরিকাঘাতে জসিম মারা যায়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুই যুবকের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে একজন খুন হন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে।

হত্যাকাণ্ডে অভিযুক্ত ইমন পলাতক জানিয়ে ওসি বলেন, তাকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।