গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। অবশেষে দৈনিক হিসেবে সে সংখ্যা কিছুটা কমেছে।
জানা গেছে, ১৫ দিন পর একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৪ হাজারের কম মানুষ। এ নিয়ে ৬ লাখ ৫৫ হাজার প্রাণহানি ঘটেছে।
এছাড়া, সংক্রমিত ১ কোটি ৬৬ লাখের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৫৭০ জনের মৃত্যু হলেও মোট প্রাণহানি ছাড়িয়েছে দেড় লাখ। দেশটিতে মোট আক্রান্ত সাড়ে ৪৪ লাখ।একদিনের হিসাবে ব্রাজিলে মারা গেছেন ৬২৭ জন।
লাতিন দেশটিতে মোট মৃত্যু ৮৮ হাজারের মতো, আক্রান্ত পৌনে ২৫ লাখ। গত ২৪ ঘণ্টায় ৩শ’ জনের মৃত্যুতে মেক্সিকোয় মোট প্রাণহানি ৪৪ হাজার।
তবে প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় বিশ্বের সর্বোচ্চ মৃত্যু দেখল ভারত। দেশটিতে ৬৩৬ জনের মৃত্যুতে, মোট প্রাণহানি ৩৩ হাজার ছাড়াল। রোগী শনাক্তও হয়েছে রেকর্ড সাড়ে ৪৬ হাজার; মোট আক্রান্ত ১৫ লাখের কাছাকাছি।

