১৬ হাজার ছাড়িয়েছে করোনায় মৃতের সংখ্যা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

মহামারি করোনা ভাইরাসে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ৮৬৯ প্রাণ ।সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৫১৫ জন।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে ফের ৬০১ জনের মৃত্যু হয়েছে। আমেরিকায় মারা গিয়েছেন ১৩২ জন। স্পেনে ৫৩৯ জন। ইরানে মারা গিয়েছেন ১২৭ জন। করোনায় এখনও পর্যন্ত চীনের দ্বিগুণ সংখ্যক মারা গেছে ইতালিতে।

প্রাণঘাতী এ ভাইরাসে ফ্রান্সে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৬০ জনের। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৮৬ জন। ব্রিটেনে গত কয়েক ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ৫৪ জন। এ ছাড়াও সুই‌জারল্যান্ড মারা গিয়েছেন ২২ জন।

তাছাড়াও করোনায় নেদারল্যান্ডে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩৪ জন। তুরস্কে এখন পর্যন্ত মারা গিয়েছেন ৩৭ জন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা যান সাতজন। ভারতেও গতকাল সোমবার রাত পর্যন্ত করোনার সংক্রমণে মারা গেছে ৯ জন।

উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশের উহান অঞ্চল থেকে গত বছরের শেষভাগে ছড়িয়ে পড়ে নভেল করোনা ভাইরাস। এখন পর্যন্ত ১৯৫টি দেশে তাণ্ডব চালিয়েছে এ প্রাণঘাতী ভাইরাস। যেখানে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৮ হাজার ৯১২ জন। আর মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ১ লক্ষ ১ হাজার ৫৮৪ জন।