প্রতিদ্বন্দ্বী মাদক অপরাধী গোষ্ঠীগুলো ক্রমাগত ভেঙে ছোট ছোট দলে পরিণত হওয়া, মাদক অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে এক দশকেরও বেশি সময় ধরে সামরিক অভিযানের পর আরো বেপরোয়া অপরাধী দলের আবির্ভাব, ইত্যাদি কারণে মেক্সিকোতে খুনের ঘটনা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
গত বছর অর্থাৎ ২০১৭ সালে দেশটিতে ২৫ হাজারেরও বেশি খুনের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে, মেক্সিকোর জাতীয় নিরাপত্তা কমিশনার রেনাতো সেলেস জানিয়েছেন, বড় ধরনের অপরাধীদের গ্রেপ্তার করতে ও তদন্তে গতি আনতে কেন্দ্রীয় পুলিশ বাহিনীর সদস্যরা স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কাজ করবেন।
এদিকে জুলাইতে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনের প্রধান ইস্যু সহিংসতা। সর্বশেষ জনমত জরিপে দেশটির প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতোর নেতৃত্বাধীন ইন্সটিটিউশনাল রেভ্যুলুশনারি পার্টি তৃতীয় অবস্থানে ছিল।
এ অবস্থায় দেশের যে এলাকাগুলোতে সহিংসতা বাড়ায় খুন রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সেখানে অপরাধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নতুন করে সেনা অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
