যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১১৯ জন। যা চব্বিশ ঘণ্টার হিসেবে ২০ দিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু।
এছাড়া একদিনে আক্রান্তের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে আরও ৪২ হাজার ৫২৮ জনের নাম। তাতে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২৬ লাখ ২৯ হাজার, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-চতুর্থাংশ।
আক্রান্ত-মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। আক্রান্ত ১৪ লাখ ছাড়িয়েছে, মৃত্যুর সংখ্যা ৬০ হাজার ছুঁই ছুঁই।

