২৫ এপ্রিল পর্যন্ত বিজিএমএইএ ও বিকেএমইএ’র সদস্যভুক্ত তৈরি পোশাক কারখানা বন্ধ রাখতে মালিকদের অনুরোধ করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সব কারখানা মালিকদের কাছে এ ব্যাপারে একটি চিঠি পাঠানো হয়। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে বিজিএমইএ এবং বিকেএমইএ’র সদস্য প্রতিষ্ঠানসমূহ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময়ের মধ্যে বেতন দেওয়ার জন্য কোনও প্রতিষ্ঠানের অফিস খোলা রাখার প্রয়োজন হলে সেক্ষেত্রে নিজ নিজ অ্যাসোসিয়েশন (বিজিএমইএ/বিকেএমইএ) এবং শিল্প পুলিশকে অবহিত করতে হবে।
এর আগে করোনাভাইরাসের প্রকোপ মোকাবেলায় সাধারণ ছুটির সীমা বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। এছাড়াও এক প্রজ্ঞাপনে সন্ধ্যা ছয়টার পর বাড়ির বাইরে বী হওয়ার নিষেধাজ্ঞা দেওয়া হয়।

