প্রথম দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২২৬ রান। দ্বিতীয় দিনের প্রথম সেশনে দলের স্কোরকার্ডে মাত্র ৩৯ রান যোগ করে থেমেছে সফরকারীদের প্রথম ইনিংস।
জিম্বাবুয়ে ইনিংসের শেষ চার উইকেট ভাগাভাগি করে নিয়েছেন পেসার আবু জায়েদ রাহি ও স্পিনার তাইজুল ইসলাম। এদিন দুইজনই দু’টি করে উইকেট লাভ করেন। প্রথম দিনের নায়ক নাঈম ইসলাম দ্বিতীয় দিনে কোনো উইকেট পাননি। নাঈম ও রাহির চারটি এবং তাইজুলের দুইটি উইকেটে জিম্বাবুয়ে হারিয়েছে সবকটি উইকেট।
দিনের শুরুটা রাহিকে দিয়ে। গত দিনে অপরাজিত থাকা তিরিপানোকে আউট করে শুরু। এরপর রাহি শিকার করেন এনডোভুকে। শুমা ও চাকাভাকে আউট করে জিম্বাবুয়ে ইনিংসের ইতি টানেন তাইজুল।
এর আগে গতকাল সফরকারী অধিনায়ক ক্রেগ আরভিনের ১০৭ ও প্রিন্স মাসভরের ৬৪ রানের উপর ভর করে প্রথম দিনে স্বাগতিকদের বিপক্ষে ৬ উইকেটে ২২৬ রান তোলে জিম্বাবুয়ে। আজ দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টাতেই অল আউট সফরকারী দল।
বাংলাদেশ দল তাদের প্রথম ইনিংস শুরু করেছে। ব্যাটিং করতে নেমেছেন দুই ওপেনার তামিম ইকবাল ও সাইফ হাসান। রানে ইনিংসের খাতা খুলেছেন তামিম

