৪০০ কি.মি. সাইকেল চালিয়ে ব্যারিস্টার সুমনের একাডেমিতে রায়হান


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

চারদিন প্রায় ৪০০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে কাউকে না বলে হবিগঞ্জের চুনারুঘাটে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফুটবল একাডেমিতে খেলতে গেছে ১৫ বছর বয়সী কিশোর রায়হান।

ব্যারিস্টার সুমন তার নিজের ফেসবুক পেজে লাইভে এসে এ তথ্য দিয়ে রায়হানের পরিচয় প্রকাশ করেন।

জানা গেছে, ছোট বেলা থেকে ভালো ফুটবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন রায়হানের। আর্থিক সমস্যার কারণে বিভিন্ন জেলায় সাইকেল চালিয়েই খেলতে যায় সে।

রায়হান যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের ভদ্রডাঙ্গা গ্রামের আব্দুর সাত্তারের ছেলে। তার বয়স ১৫ বছর। সে সিলুমপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পাশ করে বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়াশোনা করছে। রায়হানের বাবা বর্তমানে বাঘারপাড়া-কালীগঞ্জ সড়ক মেরামতের শ্রমিকের কাজ করছেন।

জানা গেছে, রায়হান এর আগেও যশোর, নড়াইল, মাগুরা, সাতক্ষীরাসহ বেশ কয়েকটি জেলায় সাইকেল চালিয়ে খেলতে গিয়েছিল। পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলা বেশি পছন্দ তার।

এ বিষয়ে রায়হান বলেন, ‘ফেসবুকে ব্যারিস্টার সুমনের ফুটবল একাডেমি খোলার একটি পোস্ট দেখতে পাই। সেখান থেকে স্বপ্ন জাগে তার একাডেমিতে খেলার। বাড়িতে বললে এখানে আসতে দেবে না, তাই কাউকে না বলেই চলে এসেছি। আমি একজন সৎ দক্ষ ফুটবলার হতে চাই।’

ব্যারিস্টার সুমন জানান, ‘রায়হান যশোর থেকে সাইকেল চালিয়ে আমার একাডেমিতে খেলতে আসায় আমি অনেক কৃতজ্ঞ। বিষয়টিতে আমি আমরা অবাক হয়েছি। আমি ওর থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছি। যে স্বপ্ন নিয়ে রায়হান এখানে আসছে, সেই বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’

সাইকেলে যাওয়ার বিষয়ে রায়হান বলে, ‘আর্থিক সমস্যার জন্য সাইকেল চালিয়ে এসেছি। হবিগঞ্জ আসতে চার দিন সময় লেগেছে। রাত দিন সমান করে সাইকেল চালিয়েছি। বাড়ি থেকে শ্রমিকের কাজ করে ৬’শ টাকা, একটি টর্চ লাইট, পাওয়ার ব্যাংক, এ্যানড্রোয়েড ফোনসহ একটি ব্যাগ নিয়ে এসেছি।’