৪০ ঘণ্টা না খেয়ে কাটান আলোচিত গায়িকা এলি


ellie-goulding-cleavage

জনপ্রিয় ব্রিটিশ গায়িকা এলি গোল্ডিং উপবাস শুরু করেছিলেন ১২ ঘণ্টা দিয়ে, এখন বাড়াতে বাড়াতে সেটিকে নিয়ে গেছেন ৪০ ঘণ্টায়। অর্থাৎ বলা যায় একটানা প্রায় ২ দিন তিনি কিছুই মুখে তোলেন না। এমনকি এক টুকরো খাবারও না।

এসময় তিনি কেবল সাদা পানি বা অন্য কোন পানীয় পান করেন। উপবাসের প্রথম দিনে থাকে চা, কফিও। অবশ্য ৪০ ঘণ্টার এই উপবাস শুরুর আগের দিন এবং পরের দিন স্বাস্থ্যকর খাবার খান তিনি।

তবে এই উপবাসের পুরোটাই করেন তিনি করেন তার চিকিৎসক বন্ধুর পরামর্শে। সম্প্রতি জনপ্রিয় এই ব্রিটিশ গায়িকা তার এই উপবাসের কথা সামনে আনলেন। জানালেন, এটি অস্বাস্থ্যকর নয়। বরং স্বাস্থ্যকর।

তবে, তিনি জানিয়েছেন এটা কেবল তাদের জন্যই ভালো যাদের ডায়াবেটিস বা এমন ধরনের কোনো রোগ নেই। কিন্তু কেন এমন কঠিন উপবাস?

ellie-goulding-hot

৩৩ বছরের এলি জানিয়েছেন, সবই ফিগার ধরে রাখতে করা। শরীরকে সুন্দর রাখতেই তিনি এই উপবাসের পদ্ধতি শুরু করেছেন। এতে তার ফিগার সুন্দর থাকে।

এলি আরও জানিয়েছেন, শুধু ফিগার ভাল রাখাই নয়, মাঝেমধ্যে পাকস্থলীকে এমন হালকা রাখলে তা শরীরের পক্ষে ভালো।

ব্রিটিশ গায়িকা হিসাবে এলি যথেষ্ট জনপ্রিয় মুখ। তার সৌন্দর্য নিয়েও আলোচনার শেষ নেই। সুন্দরী এই গায়িকা যখনই স্টেজে আসেন হাজার হাজার করতালি গুঞ্জরিত হতে থাকে।

চলতি বছরের ফেব্রুয়ারিতেই তার একটি বিতর্কিত ছবি ইন্টারনেটে হুলস্থূল ফেলে দিয়েছিল। কারণ সেই ছবিতে স্বচ্ছ অন্তর্বাস পড়েছিলেন তিনি। শরীরের সব কিছুই বোঝা যাচ্ছিলো তার।