আগামী ৪ জুলাই থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে বলে জানিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে তিনি এসব তথ্য জানান ।
তিনি বলেন, ৪ জুলাই থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়ে চলবে ৫ আগস্ট পর্যন্ত। ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট থেকে।
এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ গত মাসে জানান, চলতি বছর মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ যাত্রীদের মধ্যে অর্ধেক বহন করবে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।
উল্লেখ্য, এ বছর ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে হজযাত্রীদের। ফলে সৌদি আরবে গিয়ে ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়াতে হবে না তাদের। পূর্বে সৌদি আরবে পৌঁছানোর পর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হজযাত্রীদের ছয় ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করা লাগত।

