৫ বছরের ছেলের সামনেই নারীকে গণধর্ষণ, শরীরে সিগারেটের ছেঁকা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height
Indian women protest against the rape of the eight year old in Mandsaur, Madhaya Pradesh, in New Delhi on June 30, 2018. - Hundreds of protesters rallied in central India for the third straight day on June 29 over the brutal rape of an eight-year-old girl now battling for her life in hospital. (Photo by CHANDAN KHANNA / AFP)


ভারতের কেরালার তিরুঅনন্তপূরমে মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে। শুধু তাই নয়, সিগারেটের ছেঁকা দিয়ে মহিলার শরীরে লেখার অভিযোগ। এবং এই পুরো ঘটনার সময় মহিলার পাঁচ বছরের ছেলেকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। মহিলার স্বামী-সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মহিলার জবানবন্দিতে পুলিশ জানতে পেরেছে, মহিলা ও তাঁর ছেলেকে স্বামী বিচে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে বের হন। এর পর এক বন্ধুর বাড়িতে নিয়ে যান তাঁদের। সেখানে জোর করে মহিলাকে মদ্যপান করানো হয় বলে দাবি তাঁর। এর পর একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে পাঁচজনে মিলে তাঁকে ধর্ষণ করে। মহিলার দাবি, তাঁর হাতে জ্বলন্ত সিগারেট দিয়ে লেখা হয় এবং মারধর করা হয়।

ছেলে মায়ের পরিণতি দেখে কেঁদে উঠলে তাকেও মারধর করা হয়। ছেলেক বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে ফের মহিলা ফিরে আসবেন জানান অভিযুক্তদের। মহিলা বাড়ি ফেরার পথে একটি গাড়ি থামান হাত দেখিয়ে। গাড়ির চালককে সব কথা বলেন। সেখান থেকেই পুলিশকে খবর দেওয়া হয় এবং মহিলাকে হাসপাতালে পাঠানো হয়।

তিরুঅনন্তপূরমের গ্রামীণ পুলিশ সুপার অশোক কুমার জানিয়েছেন, ‘প্রাথমিক তদন্তেই উঠে এসেছে এই ঘটনার মূল অভিযুক্ত মহিলার স্বামী। এমনকী স্বামী মহিলাকে অভিযোগ না জানানোর হুমকিও দিয়েছে। ধৃত কয়েকজনের আগেও ক্রিমিনাল রেকর্ড রয়েছে।’ পকসো আইনেও মামলা রুজু করা হবে গণধর্ষণের পাশাপাশি। এই গোটা অভিযুক্তদল ড্রাগ পাচারের সঙ্গেও যুক্ত বলে মনে করছে পুলিশ। রাজ্য মহিলা কমিশনের তরফে মহিলার সুরক্ষা ও থাকার ব্যবস্থা করা হয়েছে।
সুত্র: এই সময়।