দেশে চলমান করোনা পরিস্থিতিতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এর আগে ২৯ মার্চ) থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের নিয়মিত সংসদ টেলিভিশনে ক্লাস নেয়ার পরিকল্পনা গ্রহণ করে শিক্ষা অধিদপ্তর।
এই আলোকে এবার সংসদ টেলিভিশন চ্যানেলে আগামী ৭ এপ্রিল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম (ক্লাস) সম্প্রচার শুরু হবে। রবিবার (৫ এপ্রিল) রুটিন প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ বলেন, ‘৭ এপ্রিল থেকে প্রচার শুরু হবে, রুটিন জানিয়ে দেওয়া হবে কাল।
এর আগে, মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ জানিয়েছিলেন প্রথম ও দ্বিতীয় শ্রেণির জন্য ২০ মিনিটের একটি করে এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রত্যেক শ্রেণির জন্য একটি করে ক্লাস সংসদ টিভিতে প্রচার করা হবে।
এদিকে, প্রাথমিক শিক্ষা অধিদফতর প্রাথমিক শিক্ষার্থীদের সারা বছর ভিডিও ক্লাস দেখার জন্য নিজস্ব ওয়েবপোর্টালের কাজ শুরু করেছে। এই পোর্টালে সব শ্রেণি কার্যক্রমের ভিডিও আপলোড করা হবে। যাতে সারা বছরই শিক্ষার্থীরা তা থেকে শিক্ষা নিতে পারে। এছাড়া ইউটিউবেও ভিডি শ্রেণি কার্যক্রম আপলোড করা হবে।
পেপার’স লাইফ/নিউজ/শিক্ষাঙ্গনের খবর

