৮০ শতাংশ ব্রিটিশ না জেনেই ছড়াচ্ছেন করোনা : গবেষণা


দেশে করোনা-র দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা, প্রস্তুত থাকার পরামর্শ

পরীক্ষার দিন পর্যন্ত যাদের করোনার উপসর্গ ছিল, এমন মাত্র ২২ শতাংশের করোনাভাইরাস নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। ব্রিটিশ জরিপে উঠে এসেছে এ এক তথ্য।

জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের (ওএনএস) করা ওই  জরিপে উঠে এলো যে অধিকাংশ মানুষই জানে না তারা ভাইরাসটি বহন করছেন এবং অজান্তে তা ছড়িয়ে দিচ্ছেন।

তথ্যটি এমন সময়ে এলো যখন যুক্তরাজ্যে যে কোনও রোগে মৃত্যু টানা দ্বিতীয় সপ্তাহে কমে এসেছে। দেশে মার্চের শেষ থেকে জুন পর্যন্ত গত পাঁচ বছরে গড় মৃত্যুর চেয়ে ৫৯ হাজার জন বেশি মারা গেছেন।

তবে পরিসংখ্যান দফতর তাদের জরিপে মাত্র ১২০ জনের নমুনা পরীক্ষা করেছিল। তাই কারা বেশি সংক্রমিত হচ্ছেন, সেই ব্যাপারে জোরালো কিছু এখনও বলা যাচ্ছে না। তাদের জরিপ বলছে, যারা স্বাস্থ্য কিংবা সেবাখাতে রয়েছেন এবং ঘরের বাইরে কাজ করছেন তারা করোনায় পজিটিভ।

সংজরিপে দেখা গেছে ২২ জনের করোনা পজিটিভ এসেছে, যাদের মধ্যে পরীক্ষার দিন পর্যন্ত ভাইরাসটি ছিল। আর প্রায় ৭৮ শতাংশের পরীক্ষার দিন পর্যন্ত কোনও উপসর্গ ছিল না, কিন্তু ফল এসেছে পজিটিভ।

এছাড়া এই রিপোর্টে নারীদের চেয়ে পুরষদের মৃত হার বেশি বলে উঠে এসেছে। তবে তারা কীভাবে সংক্রমিত হচ্ছেন কিংবা সুস্থ হয়ে উঠছেন তা জানায়নি। ইংল্যান্ডে যারা বাসায় থাকছেন তাদের পরীক্ষা করে এই জরিপের ফল প্রকাশিত হয়েছে। কেয়ার হোম কিংবা অন্য প্রতিষ্ঠানের বসবাসরতদের এই জরিপের অন্তর্ভুক্ত করা হয়নি।

উপসর্গহীন সংক্রমণের ব্যাপারে বারবার সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ব্রিটিশ সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টারাও একই কথা বলছে। কিন্তু তা কতটা ঝুঁকিপূর্ণ সেটা আর বলেনি।

সূত্র: বিবিসি