অন্য ধারার অভিনয়ে চিরকালই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন টাবু। একের পর এক জুটি বেঁধেছেন বিভিন্ন নায়কের সঙ্গে। পেয়েছেন দর্শকদের প্রশংসা। তবে কখনোই তাকে কোন হাসির সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি। তবে এবার সে রেকর্ড ভাঙলেন টাবু। আর তাও নাকি অজয় দেবগণের জন্য।
নব্বইয়ের দশকের বিখ্যাত ছবি ‘বিজয়পথ’-এ তাঁরা ছিলেন নায়ক-নায়িকা। আবার হালফিলে ‘দৃশ্যম’ ছবিতে তাঁদের দেখা গিয়েছে প্রতিদ্বন্দ্বী হিসেবে।
এ বিষয়ে টাবু বলেন, আমি আর অজয় ছোট বেলার বন্ধু। এজন্যই অজয় কোন সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিলে আমি না করতে পারি না।
এদিকে কেরিয়ারের দীর্ঘ পথ পেরিয়ে আসার পরেও বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী টাবু ‘সিঙ্গল’। এবং তার জন্য দায়ী নাকি তাঁর দীর্ঘ দিনের সহকর্মী অজয় দেবগণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন অভিযোগই এনেছেন টাবু।
তাঁর কথায়, ‘আমার সঙ্গে যে পুরুষকেই কথা বলতে দেখা যাবে, তাঁকে মারার হুমকি দিয়ে রাখত অজয় আর আমার ভাইবোনেরা।’
আসলে টাবু ও অজয় দীর্ঘ পঁচিশ বছরের বন্ধু। ছোটবেলায় টাবুর ভাই সমীর আর্যর প্রতিবেশী ছিলেন অজয়। সে সময় থেকেই টাবুর সঙ্গেও আলাপ তাঁর। টাবু জানিয়েছেন, সে সময় তাঁর ভাই সমীর এবং অজয় নাকি সব সময় তাঁর ওপর নজরদারি করতেন। তিনি কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন সব খোঁজ রাখতেন দু’জন। এমনকী কোনও ছেলে যদি তাঁর সঙ্গে শুধুমাত্র কথা বলতেন, তা হলেই তাঁরা তাঁকে পেটানোর হুমকি দিতেন। আর সে কারণেই হয়তো আজও তিনি সিঙ্গল থেকে গেলেন!
টাবু কথায়, ‘অজয় যা করেছে তার জন্য নিশ্চয়ই এখন অনুতাপ করে। আমি ওকে একদিন বলেছিলাম, আমার জন্য যেন ভাল ছেলে খুঁজে দেয়।’
