অতিরিক্ত কাজের চাপে তরুণের মৃত্যু



অতিরিক্ত পরিশ্রমের ফলে ইয়োকিনোবো সাতো(৩১) নামের জাপানি এক যুবক মৃত্যুবরণ করেছেন।

জানা যায়, ওই যুবক জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জেএএক্সএ) একটি স্যাটেলাইট প্রকল্পে বেশ চাপ নিয়ে কাজ করে যাচ্ছিলেন তিনি।

এক প্রতিবেদনে বিবিসি উল্লেখ করেছে যে, ২০১৬ সালে স্যাটেলাইট প্রকল্পের এই কাজ শুরু করেন ইয়োকিনোবো সাতো। এবং সেই সাথে অনেকগুলো কাজের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল তাকে। সেই লক্ষ্য পূরণে বিনা পারিশ্রমিকে তিনি এক মাসে প্রায় ৭০ ঘণ্টা অতিরিক্ত কাজ করেছিলেন।

জাপানি ওই যুবকের পরিবারের অভিযোগ এবং দেশটির শ্রম কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে অতিরিক্ত কাজের চাপেই তার মৃত্যু হয়েছে।

এছাড়াও, তার পরিবারের পক্ষের এক উকিল জানিয়েছেন, ‘সাতো’ এক শিফটে ১৬ ঘণ্টার বেশি কাজ করতেন।

স্থানীয় এক সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে একটি আইন প্রণীত হয়েছে। যেখানে মাসে ৪৫ ও বছরে ৩৬০ ঘণ্টা অতিরিক্ত কাজের একটি আইন করা হয়। এবং এই আইন অমান্য করলে সংশ্লিষ্ট কোম্পানিকে ৩ লাখ ইয়েন জরিমানা দিতে হবে।