গতকাল ম্যাথিউস প্রধান নির্বাচক সনৎ জয়াসুরিয়ার সঙ্গে দেখা করেন। সেখানেই নিয়ে নেন সিদ্ধান্তটা। শ্রীলঙ্কান ইংরেজি দৈনিক দ্য আইল্যান্ড জানিয়েছে, ম্যাথিউস নাকি জয়াসুরিয়াকে বলেন, তিনি কোনো সংস্করণেই শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিতে চান না।
এছাড়া শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, ‘ম্যাথিউস কোনো সংস্করণেই শ্রীলঙ্কাকে নেতৃত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
এদিকে শুক্রবার থেকে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলংকার একমাত্র টেস্ট ম্যাচ। তবে এর আগেই নিজের ভবিষ্যৎটা সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে ফেললেন ম্যাথিউস।
জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারকে ‘মেনে নেওয়া কঠিন’ বলছেন ম্যাথিউস।
এর আগে, চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালে খেলতে পারেনি শ্রীলঙ্কা। ইংল্যান্ডে সেই ব্যর্থতার দায়ভার মাথায় নিয়ে সরে গেছেন কোচ গ্রাহাম ফোর্ড। সাম্প্রতিককালে শ্রীলঙ্কান ক্রিকেট দলের টানা ব্যর্থতা খুব ভালো চোখে দেখছে না দেশটির সরকার।
