অনুর প্রজাপতির রং সাদা




বিনোদন প্রতিবেদক
ইরফান সাজ্জাদ- সাবিলা নূর জুটি নিয়ে নাটক নিমার্ণ করলেন নির্মাতা পাভেজ আমিন। নাটকের নাম ‘অনুর প্রজাপতির রং সাদা’। গত ১০ জানুয়ারী থেকে এই নাটকের শুটিং শুরু হয়েছে। নাটকটি রচনা করেছেন মহিউদ্দীন আহ্মেদ।
নাটকের কাহিনীতে প্রেম এবং সেই প্রেমের অদ্ভুত এক প্রকাশ ঘটেছে। প্রেম এখানে চিরকাল বহমান একটা নদীর মতো সত্য। আর চরিত্রের অবস্থান ও পারিপাশ্বিকতা বারবার পরিবর্তত হয়েছে।
নির্মাতা পারভেজ আমিন বলেন, ‘অনুর প্রজাপতির রং সাদা নাটকটি চিন্তাশীল মানুষের খোরাক জোগাবে বলে প্রত্যাশা রাখি।’
খুব শীঘ্রই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখানো হবে বলে জানিয়েছেন নির্মাতা।