অপূর্বর সাথে বিচ্ছেদ নিয়ে যা জানালেন তার স্ত্রী


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

টিভি অভিনেতা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব আর নাজিয়া হাসানের ৯ বছরের সংসার যাওয়ার গুঞ্জনে গত কয়েকমাস মুখ বন্ধ রেখেছিলেন দুজনে।

তবে আজ রোববার (১৭ মে) সন্ধ্যায় হঠাৎ করেই নিজের অবস্থান জানান দিলেন নাট্যকার নাজিয়া হাসান অদিতি। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লিখলেন, ‘আমাকে ভাবি ডাকা বন্ধ করুন।’ শুধু তাই নয় সেইসাথে তিনি বদলে দিলেন নিজের ম্যারিটেরিয়াল স্ট্যাটাসও—‘ডিভোর্সড’।

এমন ঘটনার দুই ঘণ্টার মাথায় পুরো বিষয়টি নিয়ে মুখ খুললেন নাজিয়া হাসান। বললেন বিস্তারিত। যার পুরোটাজুড়েই ছিল অভিনেতা অপূর্বকে ঘিরে। এভাবেও বলা যায়, অপূর্বকে দোষারোপ না করার অনুরোধ ছিল নাজিয়ার এই বার্তায়।

নাজিয়ার ভাষায়, ‘অপূর্ব একজন আদর্শ বাবা, প্রেমময় ভাই, দায়িত্বশীল পুত্র এবং একজন ভালো মানুষ।’ তবে স্বামী হিসেবে কেমন ছিলেন সেটি আর জানাননি তিনি।

অপূর্বর প্রশংসা করতে গিয়ে নাজিয়া বলেন, ‘তিনি মিলিয়ন ফ্যানদের কাছে একজন সুপার ট্যালেন্টেড ব্যক্তি, এটা তিনি নিজেই অর্জন করেছেন। আমার মনে হয় তিনি সেখানেই সবচেয়ে যোগ্য। ফলে তার ব্যক্তিগত জীবন নিয়ে নয়, দয়া করে তার অসাধারণ কাজগুলো নিয়ে তাকে বিচার করুন।’

নিজেদের একসাথে না থাকার বিষয়ে নাজিয়া বলেন, ‘তিনি আমাকে জীবনের সেরা উপহার দিয়েছেন, তা হলো আমার ছেলে আয়াশ। দুর্ভাগ্যক্রমে অসংখ্য কারণে একসঙ্গে থাকছি না আমরা, তবে আমি সবসময় তার সুখি ও সমৃদ্ধ জীবন কামনা করছি।’

নাজিয়া সমালোচক ও সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘দয়া করে বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্তের ওপর আমাদের কাউকে বিচার করবেন না। আপনারা সবাই আমাদের সুখে-দুঃখে সবসময় ভালোবেসেছেন, সমর্থন দিয়েছেন। আমরা আশা করি তা অব্যাহত থাকবে।’

এদিকে, বিচ্ছেদের বিষয়ে জানতে অপূর্বর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।