অফিসার পদে নিয়োগ বাংলাদেশ ব্যাংকে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

জনবল নিয়োগের বিজ্ঞপ্তিত প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল) ’ পদে সমন্বিতভাবে মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল)

পদসংখ্যা:  ১৮

যোগ্যতা:

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদি বিএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। প্রার্থীর বয়স অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব-৩২ বছর।

বেতন: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০/- টাকা।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের (www.erecruitment.bb.org.bd) মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে ২৪ ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

সূত্র : বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট