অবশেষে বার্সেলোনাতেই থাকছেন মেসি




বার্সেলোনা নাম নিলেই জ্বলজ্বল করে উঠে মেসি মুখ। কি নেই বার্সেলোনার জার্সি গায়ে? বার্সেলোনাকে নতুন এক মাত্রা দিয়ে ক্লাব ফুটবলে সবকিছু পাওয়া মেসিকে নিয়েই মনে শঙ্কা জাগছিল ভক্ত সমর্থকদের মনে। বার্সায় থাকবে তো মেসি? নাকি নতুন গন্তব্য খুঁজে নিতে চাইছেন এই ফুটবল জাদুকর।
বার্সেলোনার সাথে মেসির চুক্তি শেষ হবে আগামী বছরের জুলাইয়ে। আগে ভাগেই বার্সেলোনা কর্তৃপক্ষ মেসিকে নতুন চুক্তির কথা বললেও বেতন ভাতা, কর নিয়ে কর্তৃপক্ষের সাথে বনিবনা না হওয়ায় নতুন চুক্তি করতে রাজি হয় নি মেসি। তার তাতেই মেসি ভক্ত, আর বার্সা সমর্থকদের মনে শঙ্কা জাগে থাকবে তো মেসি? নাকি আগামী মৌসুম হবে মেসির নতুন গন্তব্যে যাত্রা।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কাতালান এই ক্লাব এক বিবৃতিতে জানায় ২০২১ সাল পর্যন্ত থাকছে মেসি। কথা বার্তা এখনও মৌখিক পর্যায়ে থাকলেও আগামী কিছুদিনের মধ্যেই দুইপক্ষের চুক্তি সম্পন্ন হবে।
সূত্র : এফসি বার্সেলোনা