অবাক করা পারিশ্রমিক পেতেন সালমান শাহ!


salmansha#paperslife

অকাল প্রয়াত নায়ক সালমান শাহর নব্বইয়ের দশকে ছিল আকাশচুম্বী জনপ্রিয়তা। তখন তার পারিশ্রমিক কত ছিল? বর্তমান প্রজন্মের হয়তো অনেকেরই তা অজানা। সালমান শাহর স্ত্রী সামিরার মাধ্যমে জানা গেছে এই নায়কের পারিশ্রমিকের কথা।

সামিরা সম্প্রতি একটি সাক্ষাৎকারে সামিরা বলেছেন—১৯৯২ সালের ৩ আগস্ট ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মহরত হয়। এ সিনেমার জন্য ইমনকে (সালমান শাহ) ২৫ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপর ‘তুমি আমার’ সিনেমার জন্য ১ লাখ টাকা, ‘দেনমোহর’ সিনেমায় দেড় লাখ, ‘মায়ের অধিকার’ সিনেমার জন্যও দেড় লাখ টাকা নিয়েছিল।

এগুলো যখন সুপার-ডুপার হিট করে তখন ধীরে ধীরে তার পারিশ্রমিকও বেড়ে যায়। সর্বশেষ ছটকু আহমেদের ‘বুকের ভিতর আগুন’ সিনেমার জন্য সে দশ লাখ টাকা নিয়েছিল।

ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যু হয় সালমান শাহর।