অভিনয়ের জন্য সম্পর্ক ভেঙ্গেছে যে তারকাদের




সিনেমায় চরিত্রের প্রয়োজনে একজন শিল্পীকে কি না করতে হয়! পর্দার চরিত্রকে বাস্তব করে তুলতে পারলেই তো তাদের অভিনয়ের স্বীকৃতি। চরিত্রকে তুলে ধরতে অনেকে নিজের চুল কেটে ফেলেছেন, অনেকে ওজন বাড়িয়েছেন, কেউ আবার ওজন কমিয়ে একেবারে শীর্নকায় রূপ ধারণ করেছেন, আবার কেউ হয়ত দিনের পর দিন গোসলই করেননি।

তবে সিনেমার চরিত্র ফুটিয়ে তোলাটা শুধুমাত্র সাজসজ্জা বা চেহারার পরিবর্তনই না। এটা ব্যক্তির আবেগ, অনুভূতি ও আচরণের পরিবর্তন। আর এই পরিবর্তনের কারণেই চরম মূল্য দিতে হয়েছে অনেক তারকাকে। এই পরিবর্তনই ভেঙ্গেছে অনেক তারকার ঘর।

আসুন দেখে নেয়া যাক অভিনয়ের জন্য সম্পর্ক ভেঙ্গেছে যে তারকাদের;

১. ব্র্যাড পিট ও জেনিফার অ্যানিস্টন (মি: অ্যান্ড মিসেস স্মিথ)

২০০৫ সালে ‘মি: অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার শুটিং চলাকালেই অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিট সম্পর্কে জড়িয়ে পরেন। এই সিনেমায় দুজন দম্পতির চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমায় দুজনের অনস্ক্রিন রসায়ন সকলেরই নজর কেড়েছে আর সিনেমাটিকে দিয়েছে জনপ্রিয়তা। অন্যদিকে অনস্ক্রিনের এই রসায়ন আফস্ক্রিনে বিক্রিয়া করায় সম্পর্কে জরিয়ে পড়েন পিট ও অ্যাঞ্জেলিনা, যার জেড়েই ভেঙ্গেছে জেনিফার অ্যানিস্টন ও ব্র্যাডের দীর্ঘদিনের সংসার। পরবর্তীতে অ্যাঞ্জেলিনা এবং ব্র্যাড পরিণয় সূত্রে আবদ্ধ হলেও অবশ্য সে সম্পর্কও টেকেনি তাদের।

অভিনয়ের জন্য সম্পর্ক ভেঙ্গেছে যে তারকাদের

 

২. বেন অ্যাফ্লেক ও  জেনিফার লোপেজ (জার্সি গার্ল)

২০০০ সালের শুরুতে জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেকের সম্পর্কের রসায়ন নিয়ে সংবাদ প্রকাশ করেনি এমন কোন বিনোদন পত্রিকা নেই। দুজনকে একসঙ্গে ‘বেনিফার’ বলে ডাকা হতো। এই তারকারা একসঙ্গে ‘বোম গিগিলি’তে অভিনয় করেছিলেন। একই বছর এই তারকা জুটি তাদের বাগদানও সেরে ফেলেছিলেন, চলছিল বিয়ের প্রস্তুতি। একই সঙ্গে চলছিল ‘জার্সি গার্ল’ সিনেমার কাজ। কিন্তু বিয়ের চারদিন আগে এই জুটি তাদের প্রেমের ইতি টানেন। সম্পর্ক ভাঙার পিছনে তারা সিনেমার কারণে সৃষ্ট অতিরিক্ত মিডিয়া মনোযোগকেই দায়ী করেন। পরবর্তিতে ২০০৪ সালে ‘জার্সি গার্ল’ মুক্তি পায়।

অভিনয়ের জন্য সম্পর্ক ভেঙ্গেছে যে তারকাদের
 
৩. মিগ রায়ান ও ডেনিস কয়েড (প্রুফ অব লাইফ)

‘প্রুফ অব লাইফ’ সিনেমার শুটিং চলাকালে অভিনেত্রী মিগ রায়ান তার স্বামী ডেনিস কয়েডের সাথে ৯ বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটান। ওই সময়ে প্রুফ অব লাইফ’র সহ অভিনেতা রাসেল ক্রোগের সাথে মিগের সম্পর্কের গুজব ছড়িয়ে পরে। তবে মিগ এ অভিযোগ অস্বীকার করেন এবং স্বামী ডেনিসের বহুগামিতাকেই দায়ী করেন।

৪. অ্যান্ড্রু গারফিল্ড ও এমা স্টোন (মার্টিন স্কর্সিস সাইলেন্স) অভিনয়ের জন্য সম্পর্ক ভেঙ্গেছে যে তারকাদের

ব্রিটিশ অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ড তার মার্টিন ‘স্কর্সিস সাইলেন্স’ সিনেমায় জেসুইটের পুরোহিত হিসেবে অভিনয় করে বেশ প্রশংসিত হন। নিজেকে নিখুঁত করার জন্য দীর্ঘ দিন অন্ধকার ঘরে থেকেছেন এই অভিনেতা, ওজন ঝরিয়েছেন ৪০ পাউন্ড। তবে এই সাফল্যের জন্য গারফিল্ডকে একটু বেশিই মূল্য দিতে হয়েছে। গারফিল্ড জেসুইটের পুরোহিত হিসেবে চরিত্রের প্রয়োজনে নিজেকে তৈরি করতে গিয়ে সময় দিতে পারেননি তার দীর্ঘদিনের বান্ধবী এমা স্টোনকে। ফলশ্রুতিতে বিচ্ছেদ হয়েছে দুজনার।

 
অভিনয়ের জন্য সম্পর্ক ভেঙ্গেছে যে তারকাদের
 
৫. রবার্ট প্যাটিনসন ও ক্রিশ্চেন স্টুয়ার্ট (স্নো হোয়াইট অ্যান্ড দ্যা হান্টসম্যান)

‘টোয়াইলাইট’ সিরিজের কল্যাণে রবার্ট প্যাটিনসন ও ক্রিশ্চেন স্টুয়ার্টের সম্পর্কের কথা কারও অজানা ছিল না। অনস্ক্রিন রসায়নের পাশাপাশি অফস্ক্রিন রসায়ন নিয়েও তারা ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু ২০১২ সালে কোটি কোটি ভক্তদের হৃদয় ভেঙ্গে রবার্ট প্যাটিনসনের সাথে সম্পর্কের ইতি টেনে ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্যা হান্টসম্যান’ সিনেমার সহ অভিনেতা রুপার্ট স্যান্ডার্সের সাথে সম্পর্কের সূচনা করেন ক্রিশ্চেন। তবে এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি তারা।

চলবে …