করোনার প্রভাবে এবার শুধু সিলেটে রুটে কয়েকটি ফ্লাইট পরিচালনা ছাড়া অভ্যন্তরীণ ছয়টি রুটে সকল ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
‘ঢাকা-সিলেট রুটের সব ফ্লাইট বাতিল করেনি বিমান। এই রুটে কেবল ২৫ মার্চ থেকে দুটি (বিজি ৬০১ ও ৬০২) ফ্লাইট, আর ২৯ ও ৩০ মার্চের দুটি ফ্লাইট (বিজি ৪০১ ও ৪০২) বাতিল করা হয়েছে।’
রবিবার (২২ মার্চ) রাতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন জানান, ২৫ মার্চ থেকে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ২৬ মার্চ থেকে ঢাকা-যশোর, ঢাকা-রাজশাহী, ঢাকা-সৈয়দপুর রুটের সব ফ্লাইট বন্ধ থাকবে। ২৭ মার্চ থেকে ঢাকা-বরিশাল রুটের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

