অভ্যন্তরীণ সকল রুটে বিমান চলাচল বন্ধ ঘোষণা



অভ্যন্তরীণ সকল রুটে বিমান চলাচল বন্ধ ঘোষণা

এবার দেশে করোনার প্রকোপে অভ্যন্তরীণ সকল রুটে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব।

তিনি জানান, আজ রাত ১২ টার পর অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ ঘোষণা অব্যাহত থাকবে।

এরআগে দুপুরে অনির্দিষ্টকালের জন্য সব রেল চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। সন্ধ্যা থেকে পুরোদেশে বন্ধ হচ্ছে রেল যোগাযোগ। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ঘোষণাটি কার্যকর থাকবে।