অস্কারজয়ী ছবিটি তামিলের নকল!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

দক্ষিণ কোরিয়ার ছবি ‘প্যারাসাইট’ অস্কারে হয়েছে সেরা ছবি, গড়েছে ইতিহাস। মৌলিক চিত্রনাট্যের পুরস্কারও জিতে নিয়েছে ছবিটি। সেরা পরিচালক হয়েছেন বং জো হো।

কিন্তু, ছবিটির গল্প চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন দক্ষিণি সিনেমার প্রযোজক পি এল থেনাপ্পন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, প্যারাসাইট’ ছবির গল্প তামিল ছবি থেকে নেওয়া হয়েছে বলে দাবি করেছন ভারতের। প্রযোজক পি এল থেনাপ্পনের তামিল ছবি ‘মিনসারা কান্না’ থেকে গল্প নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন। গল্প চুরির অভিযোগে মামলা করার প্রস্তুতিও নিচ্ছেন তিনি, বলে জানা যায়।

পি এল থেনাপ্পন বলেছেন, ‘আমার ছবি থেকে তারা প্লট চুরি করেছেন। যখন তারা দেখেন আমাদের কোনো ছবি তাদের ছবি থেকে অনুপ্রাণিত, তারা মামলা দায়ের করেন। ঠিক একই ভাবে আমরাও করব। এটাই যুক্তিযোগ্য।’

ছবির পরিচালক কে.এস রবিকুমার অবশ্য মামলা করার পক্ষে মত দেননি । তিনি বলেছেন, ‘ভারতের ছবি আন্তর্জাতিক স্তরে গ্রহণযোগ্যতা পাচ্ছে, এটাই তো বড় ব্যাপার।’

অস্কার ছাড়াও কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে ‘প্যারাসাইট’। গোল্ডেন গ্লোব পুরস্কারও জিতেছে ছবিটি।

দক্ষিণ কোরিয়ার জাতিপ্রথা ও তার সমস্যা নিয়ে নির্মিত হয়েছে ‘প্যারাসাইট’। ছবিটিতে দক্ষিণ কোরিয়ার এক গরিব পরিবারের কথা উঠে এসেছে।