নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক এবং গেল আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আশা জাগিয়েও ভারতের কাছে হার হতাশার হলেও এ ম্যাচে ঘুরে দাড়াতে চায় সালমা খাতুনের দল।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ২টায় ক্যানবেরার মানুকা ওভালে শুরু হবে ‘এ’ গ্রুপের ম্যাচটি।
মাঠের লড়াইয়ে নামার আগে বাংলাদেশ নারী দলের তারকা পেসার জাহানারা আলমের কণ্ঠে ঝরেছে সেই আত্মবিশ্বাসী প্রত্যয়।
তিনি বলেন, আমরা জয়ের জন্যই খেলতে নামব। আগের ম্যাচে কী হয়েছে, সেটি কোনো ব্যাপার না। হার খেলারই অংশ। পরের ম্যাচে আরও জোরালো পারফরম্যান্স প্রদর্শনের জন্য মুখিয়ে আছে দলের সবাই।
এটি অস্ট্রেলিয়ার জন্য তৃতীয় ম্যাচ। প্রথমটিতে টিম ইন্ডিয়ার কাছে হারে তারাও।
এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়ায় তলানিতে অবস্থান করছে বাংলাদেশ। ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া।

