অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে ফিরেছে বার্সা


অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে ফিরেছে বার্সা
Lionel Messi of Barcelona during the UEFA Champions League Round of 16 match between Napoli and Barcelona at Stadio San Paolo, Naples, Italy on 25 February 2020. (Photo by Giuseppe Maffia/NurPhoto via Getty Images)


অতিথিদের মাঠে অসহায় বার্সার দৃশ্যটা বদলায়নি। এদিন চ্যম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ইতালির ক্লাব ন্যাপোলির সাথে ১-১ গোলে ড্র করে স্প্যানিশ দল বার্সেলোনা। মুল্যবান অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে ক্যাম্পন্যুতে দ্বিতীয় লেগে মাঠে নামবে কিকে সেতিয়ানের শিষ্যরা।

ঘরের মাঠে খেলার শুরুতেই এগিয়ে গিয়েছিল নাপোলি। ড্রিস মের্টেন্স দিয়েছেন প্রথমার্ধের সেই রেকর্ড ছোঁয়া গোল। হারতে বসেছিল বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত গোল দিয়ে দলকে অন্তত ড্র এনে দিয়েছেন অঁতোয়ান গ্রিজমান। ১-১ গোলে ড্র হয় ম্যাচটি।

হারের শঙ্কায় চিন্তিত হয়ে পড়েছিল স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত কোনোমতে গোল করে হার এড়িয়েছে বার্সা।

শুরু থেকেই জমে ওঠে খেলা। ২৭তম মিনিটে প্রতি আক্রমণ থেকে একটি সুযোগ আসে বার্সার সামনে। বল পায়ে ডি বক্সে ঢুকে পড়েছিলেন মেসি। বামে গ্রিজমানকে বল দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু কোস্তাস মানোলাস কোনোমতে ঠেকিয়ে দেন।

৩০তম মিনিটে গোল দিয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। গোলটির মাধ্যমে নাপোলির হয়ে সর্বোচ্চ গোলের তালিকার চূড়ায় থাকা মারেক হামসিককে (১২১) ধরে ফেললেন বেলজিয়ান এই ফরোয়ার্ড।

এক গোলে এগিয়ে থাকায় দ্বিতীয়ার্ধে নিজেদের গোলপোস্ট রক্ষা করে খেলতে থাকে নাপোলি। তবে শেষ রক্ষা হয়নি। সের্হিও বুসকেতসের ডিফেন্স চেরা পাস পেয়ে নেলসন সেমেদো নিচু ক্রসে খুঁজে নেন গ্রিজমানকে। বাকিটা সহজেই সারেন ফরাসি এই ফরোয়ার্ড।

ম্যাচে আর কোনো গোল না হলে অমীমাংসিতভাবে শেষ হয় প্রথম লেগের লড়াই। ক্যাম্প ন্যুতে দ্বিতীয় লেগ আগামী ১৮ মার্চ।