‘অ্যানাবেল: ক্রিয়েশন' স্বপ্নে প্রাপ্ত




২০১৪ সালে মুক্তি পায় সিরিজের প্রথম ছবি ‘অ্যানাবেল’। ছোট্ট পুতুল অ্যানাবেল’এর উপর অতিপ্রাকৃত শক্তির প্রভাবে ঘটে যাওয়া নানা ভৌতিক ঘটনা নিয়ে নির্মিত হয়েছিলো সিনেমাটি। এরপরই আসে এ ফ্র্যাঞ্চাইজির সাড়াজাগানো ভৌতিক থ্রিলার ‘দ্য কনজ্যুরিং’ ও ‘দ্য কনজ্যুরিং-টু’। এ দুটি ছবিকে অতিপ্রাকৃতিক-ভৌতিক ঘরানার সর্বকালের সেরা সিনেমা হিসেবেই অবহিত করে থাকেন অনেকে।
গত ১১ আগস্ট মুক্তি পেলো অতিপ্রাকৃত-ভৌতিক ঘরনার সাড়াজাগানো সিনেমা ‘অ্যানাবেল’এর চতুর্থ কিস্তি ‘অ্যানাবেল: ক্রিয়েশন’। ডেভিড এফ. সানবার্গ পরিচালিত এ সিনেমা দেখে অনেকেরই রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। এবারে সিনেমাটির পরিচালক জানালেন  আরও এক চমকপ্রদ তথ্য। ভয়াবহ এক দুঃস্বপ্ন থেকেই নাকি এ সিনেমার গল্প পেয়েছেন তিনি।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে এ সিনেমার পরিচালক ডেভিড এফ. সানবার্গ বলেন, ‘অ্যানাবেল: ক্রিয়েশন’এর ভৌতিক দৃশ্য আমি স্বপ্নে পেয়েছি। আমি এখনও ছোট শিশুদের মতো ঘুমাই আর ঘুমের মধ্যে দুঃস্বপ্নও দেখি। এ ছবিতে আধিভৌতিক একটি দৃশ্য আছে যা আমি স্বপ্ন থেকে পেয়েছি। স্বপ্নটি দেখার পর আমি সঙ্গে সঙ্গে তা লিখে রেখেছিলাম। পরে চিত্রনাট্যকার গ্রে ডুবারম্যানকে আমি স্বপ্নের কথা বলি। তিনি এ দৃশ্যটিকে খুব সুন্দরভাবে গল্পে ঢুকিয়ে দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘অ্যানাবেল পুতুলগুলো দেখতে অনেকটা আমাদের মতোই। মনে হয়ে যেন আমাদেরই এক একটি ক্ষুদ্র সংস্করণ। এ পুতুলগুলোকে দেখলে আরও মনে হবে, এই বুঝি আমাদের মতো কথা বলে উঠবে কিংবা নড়েচড়ে উঠবে। এই চিন্তাটাই দর্শককে ভৌতিক ও অশরীরি একটি অনুভূতি দেয়।’
এক পুতুল প্রস্তুতকারক কোম্পানির মালিক স্যামুয়েল মুলিন্স, তার স্ত্রী এস্থার ও তাদের পাঁচ বছর বয়সী কন্যার গল্প নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমাটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন স্টিফেনিয়া সিগম্যান, টালিথা বেটম্যান, অ্যান্টনি লাপাগিলা, মিরান্ডা ওটো প্রমুখ। মুক্তির তিন দিনেই ৭ কোটি ১৭ লাখ মার্কিন ডলার ব্যবসা করেছে ওয়ার্নার ব্রাদার্সের হরর থ্রিলার ‘অ্যানাবেল: ক্রিয়েশন’