‘আইএস শামীমাকে গ্রহণ করবে না বাংলাদেশ’


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত শামীমাকে বাংলাদেশ গ্রহণ করবে না।

আজ শনিবার বিকেলে সিলেট নগরের মানিকপীর টিলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে ‘মোয়াজ্জেম ফাতেমা ট্রাস্টের’ বৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। ওই অনুষ্ঠান শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বিষয়ে কথা বলেন তিনি।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইএসের সঙ্গে জড়িত ব্রিটিশ নাগরিক শামীমাকে বাংলাদেশ গ্রহণ করবে না। তাঁর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। তাই তাঁকে নিয়ে মাথাব্যথা ব্রিটিশ সরকারের, বাংলাদেশের নয়। শামীমার মা–বাবা ব্রিটিশ নাগরিক। তিনি কখনোই এ দেশে আসেননি। শুধু শামীমা নন, জঙ্গি–সংশ্লিষ্ট কাউকেই এ দেশে ঢুকতে দেওয়া হবে না।

উল্লেখ্য, শামীমা বেগম ২০১৫ সালে পূর্ব লন্ডন ছেড়ে আইএসে যোগ দেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৫ বছর। পরবর্তীতে ২০১৯ সালে তাঁকে সিরিয়ার একটি শরণার্থীশিবিরে পাওয়া যায়।