আইজি হলেন বেনজীর, র‍্যাব মহাপরিচালক মামুন



আইজি হলেন বেনজীর, র‍্যাব মহাপরিচালক মামুন

এবার বাংলাদেশ পুলিশের নতুন আইজি হলেন র‍্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ। আজ বুধবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।

আইজি হলেন বেনজীর, র‍্যাব মহাপরিচালক মামুন

সেইসাথে বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে র‍্যাবের মহাপরিচালক নিযুক্ত করা হয়েছে।

এছাড়াও বর্তমান পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর মেয়াদ চলতি মাসের ১৩ তারিখ শেষ হয়ে যাচ্ছে। এবার তার স্থলাভিষিক্ত হিসেবে বাংলাদেশ পুলিশের ৩০ তম আইজি হিসেবে ড. বেনজীর আহমেদকে নিয়োগ দিয়েছে সরকার।

পেপার’স লাইফ/খবর/জাতীয়