ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে আইসিইউতে নেওয়া হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক খবরে বিষয়টি নিশ্চিত করেছে। খবরে বলা হয় সোমবার সন্ধ্যা সাতটায় লন্ডনের সেইন্ট থমাস হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে।
এর আগে গত রোববার রাত ১০টার পর ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে, বরিস জনসনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
গত ২৭ মার্চ নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর টুইট করেছিলেন বরিস জনসন। এরপর থেকে হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসাধীন ছিলেন এই ব্রিটিশ প্রধানমন্ত্রী।

