আকাশপথে যেতে গুনতে হবে বাড়তি অর্থ


paperslife

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিমানের টিকেটের দাম কয়েকগুণ বাড়ার খবর পাওয়া গেছে। জানা যায়, এরই মধ্যে প্রায় ৮০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে।

এখনো যেসব টিকিট অবিক্রীত আছে, সেগুলোর জন্যও দিতে হবে তিন গুণ বেশি মূল্য। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন যাত্রী জানান, ১৬ আগস্ট কোরবানির ঈদ উপলক্ষে মঙ্গলবার টিকিট বুকিং দিতে গিয়ে তিনি দেখেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭০০ টাকার একটি টিকিটের দাম ধরা হয়েছে ৫ হাজার টাকা।

এবারের ঈদে টানা ৯ দিনের ছুটি পাওয়াতে বেশীরভাগ মানুষই অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিট কেটে ফেলেছেন।

এদিকে, দেশের বিমান সংস্থাগুলো ঈদসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবগুলোকে সামনে রেখে প্রায় এক বছর আগে থেকে টিকিট বিক্রির কর্মপরিকল্পনা তৈরি করে বলে জানা যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের সময়টা সবারই জানা থাকে। তাই টিকিট বিক্রিও শুরু হয়ে যায় আগেভাগেই। যাত্রীরা সুবিধাজনক সময়ে বিমান সংস্থাগুলোর বিক্রয়কেন্দ্র ও বিভিন্ন ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কিনে থাকেন।

অনলাইনে ক্রেডিট কার্ড ছাড়াও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টিকিট কিনে থাকেন অনেক যাত্রী। তাই এবারের ঈদের আগে ৩০ মে থেকে ৪ জুনের নিয়মিত ফ্লাইটগুলোর বেশির ভাগ টিকিট কয়েক মাস আগেই বিক্রি হয়ে গেছে।

আরও জানা যায়, ঢাকা থেকে অভ্যন্তরীণ সাতটি রুটে ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস বাংলা, নভোএয়ার ও রিজেন্ট এয়ারওয়েজ। তার মধ্যে রিজেন্টের উড়োজাহাজ কেবল চট্টগ্রাম ও কক্সবাজারে চলাচল করে।

ঈদুল ফিতর উপলক্ষে চারটি বিমান সংস্থার ৩০ মে থেকে ৪ জুনের টিকিটের দাম তিন গুণ বৃদ্ধি পেয়েছে। এসময় যাত্রী চাহিদা থাকায় অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করার কথা জানিয়েছে দেশের বিমান সংস্থাগুলো।

ঈদ উপলক্ষে অতিরিক্ত ফ্লাইট থাকায় এ সময় যাত্রী চলাচল বেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৪০ হাজার যাত্রী বিমানে ঢাকা থেকে যাবে।