আক্রান্তে উহানকে ছাড়িয়ে গেলো মুম্বাই


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height
মৃতের তালিকায় ভারত এখন ষষ্ঠ


গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। ভারতও এ ভাইরাসের মহামারিতে বিপর্যস্ত। আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

সোমবারই আক্রান্তের সংখ্যায় এর মধ্যেই চীনকে টপকে গিয়েছিল মহারাষ্ট্র। মঙ্গলবার চীনের করোনা আঁতুড়ঘর উহানকে ছাপিয়ে গেল মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই।

গত ২৪ ঘণ্টায় আরও নতুন ৭০০ জন করোনা আক্রান্ত হয়েছেন দেশের বাণিজ্যিক রাজধানীতে। ফলে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫১ হাজারে। আর উহানে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৩৩৩।

ইতোমধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯০ হাজার। যা চীনের থেকে প্রায় ৬ হাজার বেশি।

শেষ ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৫৯ জন। যার মধ্যে মুম্বাইয়েরই ৭০০ জন। ইতোমধ্যেই সেখানে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৬০ জনের।

রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রের পরে তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। দক্ষিণের এই রাজ্যে পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫৬২ জনের শরীরে এই মারণ ভাইরাস থাবা বসিয়েছে। সেইসঙ্গে ১৭ জনের মৃত্যু হয়েছে।

ফলে তামিলনাড়ুতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩০৭ জন। আর সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৩৪ হাজার ৯১৪ জন। লকডাউন শিথিল হওয়ার ফলে জনজীবন ক্রমশ স্বাভাবিক হতে শুরু করায় দিল্লিতেও বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।